দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বরমুক্ত হয়েছেন লিটন দাস। মাঠে ফিরতে ছাড়পত্রও পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগ থেকে। তাই তো বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে কাতারের কানেক্টিং ফ্লাইট ধরে রাত ৯টায় রওয়ানা করেন পাকিস্তানের লাহোরের উদ্দেশে।
কথা ছিল বাংলাদেশ যদি সুপার ফোরে খেলা নিশ্চিত করে তাহলে লিটন দাসকে ফেরানো হবে এশিয়া কাপের স্কোয়াডে। সে অনুযায়ী লিটন দলে ফিরেছেন।
লিটনকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এশিয়া কাপের স্কোয়াডে চোট নিয়ে উদ্বেগ রয়েছে এবং টিম ম্যানেজমেন্ট সুপার ফোরে বাড়তি একজন খেলোয়াড়ের প্রয়োজন অনুভব করেছে। আমরা লিটনের স্বাস্থ্যের বিষয়ে বিসিবি মেডিকেল টিমের ছাড়পত্র পেয়েছি এবং তাকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’
রোববার লাহোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানে জয়ের পর সুপার ফোরে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। এতে করে আবার দলে ডাক পড়ে লিটনের। এর আগে জ্বর থেকে সুস্থ না হওয়ায় গ্রুপ পর্বের আগে দল থেকে বাদ পড়েন এই উইকেট রক্ষক ব্যাটার।
যে কারণে লিটনের বদলে আরেক উইকেট রক্ষক ব্যাটার আনামুল হক বিজয়কে দলে ডাকে টিম ম্যানেজমেন্ট। যদিও গ্রুপ পর্বের কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি বিজয়।
সম্ভাব্য সূচি অনুযায়ী আগামীকাল বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ৯ সেপ্টেম্বর এবং তৃতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর।
এমআর/