দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হার এড়ালেই সুপার ফোর নিশ্চিত হতো ভারতের। এশিয়া কাপে প্রথমবার খেলতে আসা নেপালের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেলেও শেষ চারে উঠত রোহিতরা, আর হারলে ধরতে হত দেশের ফ্লাইট। তবে শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। নবাগত নেপালকে ১০ উইকেটে গুড়িয়ে দিয়ে স্বস্তির জয় নিয়ে শেষ চারে পা রেখেছে ভারত।
সোমবার পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেও হয়েছিল কয়েক দফা বৃষ্টি। ম্যাচ শুরুর পরও থেমে থেমে বাগড়া দেয় বৃষ্টি। এরমধ্যেই টস জিতে নেপালকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা।
ব্যাট করতে নেমে চোখে চোখ রেখে লড়াই করেছে নেপালি ব্যাটাররা। দুই ওপেনারের জুটি ভাঙতেই ভারতীয় বোলারদের অপেক্ষা করতে হয় ১০ ওভার পর্যন্ত। ওপেনার কুশল বুরটেলকে ৩৮ রানে বিদায় করেন শার্দুল ঠাকুর।
এরপর ভীম শারকি ৭, রোহিত ৫ ও কুশল মাল্লা ২ রানে ফিরলেও ওপেনার আসিফ শেখ খেই হারাননি। ৯৭ বলে ৮ চারে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন মোহাম্মদ সিরাজের বলে দলীয় ১৩২ রানের মাথায়।
এরপরও নেপালের ব্যাটারদের ফেরাতে বেশ কষ্ট করতে হয়েছে ভারতের বোলারদের। গুলশান ঝাঁ ৩৫ বলে ৩টি চারে করেন ২৩ রান। দিপেন্দ্র সিং খেলেন ২৫ বলে ৩ চারে ২৯ রানের ইনিংস।
তবে আট নম্বরে ব্যাট করতে নামা সম্পাল একপাশ আগলে রেখে নাচিয়ে ছাড়েন ভারতীয় বোলারদের। ৫৬ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করে ফিরেন সাজঘরে। এছাড়া সন্দীপ লামিচানে করেন ৯ রান।
শেষ পর্যন্ত ৪৮.২ ওভার ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ২৩০ রান তুলে নেপাল। ভারতের পক্ষে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। ১টি করে উইকেট নেন মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর।
জবাবে ব্যাট করতে নামলে দুই ওভার ব্যাট করার পর নামে বৃষ্টি। এরপর ওভার কমে নেমে আসে ২৩ ওভারে, তাতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৪৫। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে রোহিত শর্মা ও শুভমান গিল জয় নিশ্চিত করে ২০.১ ওভারে।
রোহিতের ব্যাটে আসে ৫৯ বলে ৬টি চার ও ৫ ছক্কায় ৭৪ রান। গিল খেলেন ৬২ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৬৭ রানের ইনিংস।
এমআর/