দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে থাকলেও জ্বরের কারণে বাদ পড়তে হয়েছে লিটন কুমার দাসকে। তিন দিন অপেক্ষা করেও লিটনকে না পাওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে আনামুল হক বিজয়কে দলে নিতে হয়।
লিটন সেরে উঠেছেন। খেলার জন্য ফিট হওয়ায় ডাক পড়েছে সুপার ফোর পর্বে খেলার। আজ সোমবার রাত ৯টায় পাকিস্তানের লাহোরের উদ্দেশে ফ্লাইট ধরবেন এই উইকেট রক্ষক ব্যাটার। যদিও খেলার সুযোগ পাবেন কী না এ নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
অথচ এসবের নাকি কিছুই জানেন না বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। সোমবার নিজ কার্যালয়ে বিস্ময় প্রকাশ করেন লিটনের যাওয়ার খবরে।
তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে, আমার জানা নেই ও আজকে যাচ্ছে। যাচ্ছে এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম। ওর আপডেট কী। ও যে যাচ্ছে, এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।’
গুঞ্জন ছিল বাংলাদেশ দলের সুপার ফোর নিশ্চিত হলে লিটন দাস যোগ দেবেন দলের সঙ্গে। সে অনুযায়ী আজ রাতে কাতার হয়ে লাহোর যাবেন লিটন। অথচ বিভিন্ন বিষয় নিয়ে নাকি সকালে সাকিব আল হাসান, চান্ডিকা হাথুরু সিংহে এবং নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা হলে তারাও লিটনের ব্যপারে কিছুই বলেননি বলে জানান নাজমুল হাসান।
‘আমার সঙ্গে আজকে অধিনায়ক, কোচ, ওখানে (নির্বাচক আব্দুর) রাজ্জাক আছে, (ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান) জালাল (ইউনুস) ভাই আছে। ওদের সঙ্গে কথা হয়েছে। কেউ আমাকে বলেনি। এটা সামথিং নিউ।’
লিটনকে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য বলা হলেও খেলার অনুমতি এখনও পাননি। এ ক্ষেত্রে স্কোয়াডে থাকা অন্য কাউকে বাদ দিয়ে তবে নেওয়া যাবে লিটনকে।
এ নিয়ে পাপন বলেছেন, ‘কীভাবে যাবে (লিটন)? (আমার) অনুমোদন ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা... আমার কাছে একদম... (বিস্ময়কর)।’
এমআর/