দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপের দলে না রাখায় বেশ তোপের মুখে পড়তে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এরপর দলের বাইরে থাকা ৮ জনকে নিয়ে আলাদা করে ক্যাম্পের আয়োজন করে বোর্ড। যেখানে রয়েছেন রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনরা।
এশিয়া কাপেও দল নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে বিশ্বকাপের কথা মাথায় রেখে। ওপেনিংয়ে তামিম ইকবালের পরিবর্তে তানজিদ হাসান তামিম, লিটন দাসের জায়গায় নাঈম শেখদের যাচাই করা হলেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। এছাড়া সাত নম্বর পজিশনে আফিফ হোসেন, শামিম পাটোয়ারি, শেখ মেহেদীদেরও পরীক্ষা নিচ্ছে টিম ম্য্যনেজমেন্ট। এখানেও বলা যায় আশানুরূপ ফল আসেনি।
আগামী ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। শুরুর দিকে এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের দল হবে বলে একটা কথা ছড়ালেও এখন আর সেটি হচ্ছে না।
বিশ্বকাপের আগে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দেখে সম্ভাব্য সেরা দল দেওয়া হবে বলে জানিয়েছেন পাপন।
‘তামিম-লিটন দাসদের নাম দিলাম ধরেন। পড়ে যদি খেলতে না পারে। ফিট যদি না হয়। তবে তাই বলে দিচ্ছি না যে তা না। নিশ্চয়ই ওদের নাম দেবে যদি দেয়। আমার কাছে এটা একাডেমী। তবে আমরা মেইল স্কোয়াডটা দেব আমরা নিউজিল্যান্ড সিরিজটা দেখব। এখানেও যারা আছে তারা অনেকে সুযোগ পাবে। আমরা আমাদের সেরা সম্ভাব্য স্কোয়াডটাই দেব ২৬ তারিখ।’
মাহমুদউল্লাহ রিয়াদ-মোসাদ্দেক হোসেনের দলে থাকার সম্ভাবনা কতটুকু এ নিয়ে পাপন বলেন, ‘আমার মনে হয় ওদের (রিয়াদ-মোসাদ্দেক) সুযোগ থাকবে খেলার। আমি জানি খেলবে। এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। যেহেতু কয়েকটা কারণে এই পরিস্থিতিতে পড়েছি। নিশ্চিতভাবে বলতে পারি ইবাদত যদি ফিট থাকত সে আমাদের দলে থাকত। তামিম-লিটন যাবে। তাহলে এশিয়া কাপের দলটাকে বিশ্বকাপের দল বললে ভুল হবে।’
এমআর/