দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ পর্বের বাধা টপকে বাংলাদেশ পা দিয়ে রেখেছে সুপার ফোরে। আফগানদের বিশ্বমানের স্পিন কিংবা পেসারদের সামলে ৮৯ রানের জয়ে নেট রান রেটের হিসেবে বেশ শক্ত অবস্থান নিয়েছে টাইগাররা।
এর পেছনে ব্যাটে-বলে দুর্দান্ত ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। ১১৯ বলে অপরাজিত ১১২ রানের পর ৮ ওভার হাত ঘুরিয়ে ১টি উইকেটও নেন ৪১ রান দিয়ে। হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়।
সেসব আপাতত অতীত। এবার সামনে রয়েছে আরও কঠিন পরীক্ষা। সুপার ফোরের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। সেই ম্যাচেও যদি মিরাজকে ইনিংসের সূচনা করতে হয় তাহলে সামলাতে হবে শাহীন আফ্রিদি, নাসিম শাহ'র মতো পেসারদের।
রোববার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে মিরাজ আসেন লাহোরের সংবাদ সম্মেলন কক্ষে। তখন মিরাজকে উদ্দেশ্য করে পাকিস্তানি সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুঁড়তে থাকেন। এমনটা হওয়াই স্বাভাবিক। বাংলাদেশ থেকে খুব বেশি সাংবাদিক যাননি পাকিস্তানে।
এ সময় পাকিস্তান একজন সাংবাদিক জানতে চান, পাকিস্তানের পেসারদের মোকাবিলায় বাংলাদেশ কতটা প্রস্তুত? সময়ের অন্যতম পেসার শাহীন আফ্রিদির সঙ্গে পাকিস্তানের পেস আক্রমণে রয়েছেন নাসিম শাহ, হারিস রউফ।
জবাবে মিরাজ বলেন, 'আমি সব সময় যেকোনো বোলারদের সামলাতে প্রস্তুত। এটা আমার জন্য নতুন যাত্রা (ওপেনিংয়ে)। টিম ম্যানেজমেন্ট যদি পরের ম্যাচে ওপেনিং করতে সুযোগ দেয় আমি সেখানে খেলার জন্য সামর্থ্য রাখি।'
শাহীন আফ্রিদিকে সামলানোর ব্যপারে আলাদা করে প্রশ্ন করা হয় মিরাজকে। শাহীন নতুন বলের বিশ্বসেরা বোলারদের একজন এই সময়ে। শুরুর দিকে উইকেট নিতে খুব একটা সময় নেন না তিনি।
শাহীনকে নিয়ে করা প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, 'আমি কোনো বোলারকে নিয়ে চিন্তিত নই। আমি যখনই উইকেটে যাই তখন ভালো খেলার চেষ্টা করি। পরের ম্যাচে ওপেনিং না হলেও টপ অর্ডারে ব্যাটিং করতে পারি।'
আগামী বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এমআর/