দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের গ্রুপ পর্ব পার হবার লড়াইয়ে আজ মাঠে নামছে ভারত ও নেপাল। দুই দলের সামনেই রয়েছে সমান সুযোগ। তাই ভারত-নেপাল উভয় দলের জন্যই ম্যাচটা বাঁচা-মরার। তবে পাল্লেকেলেতে ম্যাচ ছাপিয়ে উঁকি দিচ্ছে ভারই বর্ষণ।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে প্রথমবার এশিয়া কাপ খেলতে আসা নেপাল। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। সেখানে একটি পয়েন্ট পেলেও ভারতকে আজ জিততে হবে সুপার ফোরে উঠতে হলে।
তবে নেপালের সঙ্গে এই ম্যাচও যদি বৃষ্টিতে পণ্ড হয়ে যায় সেক্ষেত্রে মোট ২ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের দ্বিতীয় দল হয়ে সুপার ফোরে উঠবে ভারত। একই গ্রুপ থেকে ৩ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান।
আজ বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বার্তা। তবে পূর্বাভাস বলছে, থেমে থেমে হতে পারে বৃষ্টি সারাদিনই।
এমআর/