দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভাইরাস জ্বরের কারণে সময় মতো এশিয়া কাপের দল থেকে বাদ পড়েন লিটন দাস। এশিয়া কাপের জন্য লিটনকে শ্রীলঙ্কায় পাঠাতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় লিটনের বদলে আনামুল হক বিজয়কে নেওয়া হয় ১৭ সদস্যের স্কোয়াডে।
এরপর আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়ায় শঙ্কা জাগে গ্রুপ পর্বেই বাংলাদেশের এশিয়া কাপ শেষ হওয়া নিয়ে। তবে রোববার রাতে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ।
আগেই বলা হয়েছিল, দল গ্রুপ পর্ব টপকাতে পারলে আর লিটন সুস্থ হলে সুপার ফোরে পাঠানো হবে তাকে। শেষ পর্যন্ত বাংলাদেশও সুপার ফোরে গেল আর লিটনও সুস্থ হলো। এখন দলের ফেরার পালা এই উইকেট রক্ষক ব্যাটারের।
সে অনুযায়ী লিটন আজ রাতে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এ পর্যন্ত ঠিকঠাকই ছিল কিন্তু ঝামেলা তাকে ১৭ সদস্যের দলে জায়গা করে দেওয়া আর খেলানো নিয়ে।
লিটনের বদলে এখন কাউকে বাদ দিতে হবে স্কোয়াড থেকে। কাকে বাদ দেওয়া হবে এ নিয়ে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'লিটন এখন সুস্থ। তাকে পাকিস্তান পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করছি। দলে বেশ কয়েকজনের ইনজুরি কনসার্ন আছে।'
যদিও লিটনকে দলে যোগ করার বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
এমআর/