দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে চলছে এশিয়া কাপের লড়াই। এদিকে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে দুই দেশের মধ্যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে গেল বসুন্ধরা কিংস অ্যারেনার।
তবে আফগান-বাংলাদেশের ফুটবলের লড়াইয়ে জিততে পারেনি কেউ। বিকেলে দুই দলের লড়াইয়ের শুরু থেকেই ছিল আক্রমণ আর আক্রমণ। যদিও নিজেদের মাঠে বেশি আক্রমণ করেছে বাংলাদেশ। গোল মিসও হয়েছে বেশ কয়েকবার।
ম্যাচের সাত মিনিটের মাথায় ডান দিক দিয়ে রাকিব হোসেনের বাড়িয়ে দেওয়া বল ডি বক্সে থাকা মোরসালিন ঠিকঠাক রিসিভ করতে পারলেই এগিয়ে যেত লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ১৬ মিনিটের মাথায় আবারও সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। জামাল ভুঁইয়ার নেওয়া ফ্রিকিক ঠিকঠাক কাজে লাগাতে পারেননি সতীর্থরা।
ম্যাচের ২২ মিনিটে সবচেয়ে সহজ সুযোগ পেয়ে গেলে সেটিও হাতছাড়া করে বাংলাদেশ। এ সময় মোরসালিনের বাড়িয়ে দেওয়া বল বক্সের মধ্যে পেয়ে যান রাকিব। তিনি শট নেন। কিন্তু সেটা ফিরিয়ে দেন আফগান ফরোয়ার্ড মোসাওয়ের আহাদি।
গোল শূন্য থেকে প্রথমার্ধের বিরতিতে যায় দু’দল। এরপর দ্বিতীয়ার্ধেও দুই দলের সামনে বেশ কয়েকবার সুযোগ আসে গোল করার। কিন্তু হতাশ করে দুই দলই। তাতে শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ও আফগানিস্তান।
এমআর/