দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৯৪ রানের জুটি গড়ে শান্ত পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। মুজিব উর রহমানের বল মিড উইকেটে ঠেলে এক রান নিয়ে শতক পূর্ণ করে দুই হাতে ব্যাট নিয়ে যে উদযাপন করেছেন সেটি আর বুঝতে বাকি থাকে না সেঞ্চুরিটা কাকে উৎসর্গ করেছেন তিনি।
গত ২৫ আগস্ট নিজের জন্মদিনে ছেলে সন্তানের বাবা হন শান্ত। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপে খেলতে যাবেন কী না এ নিয়েও কিছুটা শঙ্কা ছিল শান্তর। তবে বাবা হয়ে শেষ পর্যন্ত যোগ দেন এশিয়া কাপের স্কোয়াডে।
শতরানের ইনিংস খেলে ইনিংস বিরতিতে শান্ত বলেন, ‘এই শতক আমি আমার ছেলেকে উৎসর্গ করছি। প্রথমে পর পর দুটি উইকেট চলে যাওয়াতে আমরা খুব বেশি চিন্তিত ছিলাম না, আমরা পরিস্থিতি এবং বল বুঝে খেলেছি।’
নিজেকে বদলে ফেলার পেছনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দারুণ ভূমিকা রয়েছে উল্লেখ করে শান্ত বলেন, ‘এটা (বিপিএল) একটা দুর্দান্ত এবং চ্যালেঞ্জিং টুর্নামেন্ট। এটি আমাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে সাহায্য করে কারণ অনেক বিদেশী খেলোয়াড় খেলে থাকে।’
শান্ত আরও বলেন, ‘ড্রেসিংরুম মুশফিক ও সাকিব ভাইয়ের মতো গ্রেটদের সঙ্গে থাকা, খেলতে পেরে আমরা ভাগ্যবান। মিরাজ তাকে প্রমাণ করেছে এবং সত্যিই ভালো ব্যাটিং করেছে। পিচ দেখতে ভালো, কিন্তু আমাদের ভালো বোলিং আক্রমণ আছে, আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী বোলিং করি তাহলে আমি মনে করি আমরা এই ম্যাচ জিততে পারব।’
আফগানিস্তানের বিপক্ষে ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছেন ৫ উইকেটে ৩৩৪ রান। মিরাজ খেলেছেন ১১২ রানের অপরাজিত ইনিংস। শান্ত খেলেছেন ১০৪ রানের ইনিংস।
এমআর/