দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এদিন ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ। নাঈমের ব্যাটে শুরুটা দুর্দান্ত হলেও ২৮ (৩২) রানের বেশি বড় করতে পারেননি ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে নেমে এদিন তাওহীদ হৃদয়ও হতাশ করেন রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে।
ওপেনিংয়ে ব্যাট করতে নেমে মেহেদী মিরাজ খেলেন বেশ দেখে শুনে। হৃদয়ের বিদায়ের পর নামেন শান্ত। এরপর শান্ত-মিরাজ জুটি আভাস দিচ্ছে দারুণ কিছুর। শুরুতে ধীর ব্যাটিং করলেও সময়ের সঙ্গে মিরাজ রানে ফিরেছেন দ্রুতই।
৬৫ বলে ফিফটি করতে মিরাজ হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা। শান্তও হাঁটছেন অর্ধশতকের পথে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরাজ-শান্তর জুটি থেকে এসেছে ১০৮ বলে ৮৮ রান। মিরাজ অপরাজিত আছেন ৬৫ (৮৪) আর শান্ত ৪৪ (৫৫) রানে। বাংলাদেশ সংগ্রহ করেছে ২৯ ওভারে ২ উইকেটে ১৫৬ রান।
এর আগে ওপেনিং জুটিতে মিরাজ-নাঈম জুটি ভাঙ্গে ৬০ বলে ৬০ রান যোগ করে। নাঈমকে বোল্ড করে জুটি ভাঙেন মুজিব উর রহমান। তাওহীদ হৃদয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন গুলবাদিন নাঈবের বলে।
এমআর/