দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাল্লেকেলেতে হাই-ভোল্টেজ ম্যাচ চলছে ভারত-পাকিস্তানের মধ্যে। এই ম্যাচে দফায় দফায় যেমন বৃষ্টি হয়েছে, তেমনই ক্ষণে ক্ষণে ঘুরেছে ভারতের ব্যাটিংয়ের মোড়। কখনও খেই হারিয়েছে আবার কখনও ঘুরে দাঁড়িয়েছে।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে শাহীন আফ্রিদির বল সোজা গিয়ে লাগে স্টাম্পে। তাতে বোল্ড হয়ে ২২ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা।
এরপর সপ্তম ওভারের তৃতীয় বলে আবারও আফ্রিদির শিকার, এবার বিরাট কোহলিকে ফেরান ৪ রানের মাথায় বোল্ড করে। দুই সেরা ব্যাটারকে হারিয়ে রানের চাকা ধীর হয়ে পড়ে ভারতের।
রান আরও থেমে যায় হারিস রউফ বোলিংয়ে আসতে। এসেই তুলে নেন ১৪ রান করা শ্রেয়াস আইয়ারকে। এরপর শুভমান গিলকে বোল্ড করে ফেরান ১০ রানে।
দলীয় ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে যখন ঘোর বিপাকে ভারত, তখন সময় নিয়ে ম্যাচের হাল ধরেন ঈষান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। দুজনের ব্যাট মুহূর্তেই চড়াও হয়ে ওঠে পাকিস্তানি বোলারদের ওপর।
১৪১ বলে করা ১৩৮ রানের জুটি ভাঙার আগে ঈশান খেলেন ৮১ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৮২ রানের ইনিংস। ইষাণকে ফেরান হারিস রউফ। এরপর হার্দিক পান্ডিয়াকে বিদায় করেন শাহীন আফ্রিদি। হার্দিকে ব্যাটে আসে ৭টি চার ও ১ ছক্কায় ৯০ বলে ৮৭ রান।
দলীয় ২৩৯ রানের হার্দিকের বিদায়ের পর ভারত আর বেশিদূর এগোতে পারেনি। শেষ দিকে নাসিম শাহ’র তাণ্ডবে ভারতের ইনিংস থামে ৪৮.৫ ওভারে ২৬৬ রানে।
পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন আফ্রিদি। এছাড়া ৩টি করে উইকেট নেন নাসিম ও রউফ।
এমআর/