দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত-পাকিস্তান লড়াই মানেই অন্য রকম উন্মাদনা। হাই-ভোল্টেজ ম্যাচ খ্যাতি পেয়ে যাওয়া এই ম্যাচে বরাবরই ভারতকে এগিয়ে থাকতে দেখা গেছে। তবে এবার এশিয়া কাপের লড়াইতে শুরুতেই পিছিয়ে পড়েছে ভারত।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই পেসার শাহীন আফ্রিদি ও নাসিম শাহ’র বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত। এরপর হারিস রউফ এসে যোগ দিলে আরও কোণঠাসা হয়ে পড়ে ভারতীয় ব্যাটাররা।
ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলেই রোহিত শর্মাকে বোল্ড করে বিদায় করেন শাহীন আফ্রিদি। দুই চারে ১১ রান করতে রোহিতকে খেলতে হয়েছে ২২ বল।
রোহিতের বিদায়ের পর সপ্তম ওভারের তৃতীয় বলে বিরাট কোহলিকে বোল্ড করেন আফ্রিদি। মাত্র ১ চারে ৭ বলে ৪ রান করে বিদায় নেন বিরাট।
এরপর আসে বৃষ্টি। কিছুক্ষণ পর আবারও খেলা শুরু হলে হারিস রউফের গতিতে তোপে পড়ে শ্রেয়াস আইয়ার ও শুভমান গিল। শ্রেয়াস ১৪ (৯) রান করে ক্যাচ তুলে দেন ফখর জামানের হাতে। শুভমান বোল্ড হন ৩২ বলে ১০ রান করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ভারত ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৮৯ রান।
এমআর/