দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টস জিতে ব্যাটিংয়ে নামার পর এক দফা বৃষ্টি শেষে আবারও শুরু হয়েছে ভারত-পাকিস্তানের ম্যাচ। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে সিদ্ধান্ত নেন ব্যাটিং করার। তবে সিদ্ধান্তটা যে ভালো হয়নি সেটির প্রমাণ খুব দ্রুতই পেয়ে গেছে ভারত।
ব্যাট করতে নেমে মন্থর রান তোলার সঙ্গে পাকিস্তানি বোলারদের তোপ। পঞ্চম ওভারের শেষ বলেই রোহিত শর্মাকে বোল্ড করে বিদায় করেন শাহীন আফ্রিদি। দুই চারে ১১ রান করতে রোহিতকে খেলতে হয়েছে ২২ বল।
রোহিতের বিদায়ের পর রানের চাকা একেবারেই থেমে গেছে ভারতের। এক প্রান্তে আফ্রিদি, আরেক প্রান্তে নাসিম শাহ আর হারিস রউফের তোপের মুখে পড়েছে ব্যাটাররা। রোহিতের বিদায়ের পর সপ্তম ওভারের তৃতীয় বলে বিরাট কোহলিকে বোল্ড করেন আফ্রিদি। মাত্র ১ চারে ৭ বলে ৪ রান করে বিদায় নিয়েছেন বিরাট।
দলের দুই সেরা ব্যাটারের বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শুভমান গিল শ্রেয়াস আইয়ার। ৮ ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ৪২ রান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রিত বুমরাহ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।
এমআর/