দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এই রোদ এই বৃষ্টির খেলা শেষে শুরু হচ্ছে ভারত-পাকিস্তানের বাইশ গজের লড়াই। এশিয়া কাপের হাই-ভোল্টেজ খ্যাত এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
পাকিস্তান একাদশ ঘোষণা করে দিয়েছিল ম্যাচের আগের দিন রাতেই। নেপালের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল, সেই একই একাদশ নিয়ে ভারতের বিপক্ষেও নামছে পাকিস্তান।
টস জিতে রোহিত শর্মা বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাট করব। আবহাওয়া অবশ্যই চ্যালেঞ্জের তবে আমরা চ্যালেঞ্জ নিইয়েই নামছি। ব্যাঙ্গালোরে আমাদের একটি ছয় দিনের ক্যাম্প ছিল যেখানে আমরা আমাদের দক্ষতা নিয়ে কাজ করেছি। এশিয়া কাপ মানসম্পন্ন একটি টুর্নামেন্ট, তাই আমরাও আমাদের সেরা দল নিয়ে এসেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে আমরা কিছু পরিবর্তন এনেছি দলে। শ্রেয়াস এবং বুমরাহ ফিরেছে একাদশে, শার্দুল আছে। অবশ্যই হার্দিক পান্ডিয়া রয়েছে। দুই স্পিনার কুলদীপ ও জাদেজা খেলবে।’
টস হেরে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘সত্যি বলতে আমরাও আগে ব্যাট করতে চেয়েছিলাম। গত দেড় মাসে আমরা এখানে ম্যাচ খেলেছি, তাই আমরা কন্ডিশন সম্পর্কে জানি।’
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রিত বুমরাহ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।
এমআর/