দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের আনুষ্ঠানিকতা শুরু হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার। ক্যান্ডির পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়ে অভিষেক ক্যাপ উঠলো অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী ব্যাটার তানজিদ হাসান তামিমের মাথায়।
প্রথমে ব্যাটিং নেওয়া নিয়ে সাকিব বলেছেন, উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আশা করছি ভালো সংগ্রহ দাঁড় করাতে পারবো। আমরা তিনজন পেসার ও তিনজন স্পিনার নিয়ে খেলছি।
একাদশে রাখা হয়েছে অতিরিক্ত একজন স্পিনার। মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন শেখ মাহাদী। এছাড়া পেস আক্রমণে তাসকিনের সঙ্গে আছেন শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
টস হেরে লঙ্কান অধিনায়ক দাশুন শানাকা বলেছেন, টস জিতলে আমিও ব্যাটিং নিতাম। তবে বৃষ্টির সম্ভাবনা আছে শুরুতে বোলিং পাওয়ায় খারাপ হয়নি। ফ্লাডলাইটের নিচে ব্যাটিং করায় সুবিধা পাবো আশা করছি।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুনিথ ওয়াল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।
এমআর/