দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। হাইব্রিড পদ্ধতিতে হওয়ায় এবার গ্রুপ পর্বের দুটি ম্যাচ দুই দেশে খেলবে টাইগাররা। প্রথমটি শ্রীলঙ্কায়, দ্বিতীয়টি পাকিস্তানে।
আজ ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই চলে যেতে হবে পাকিস্তানে। তবে আসরে নিজেদের প্রথম ম্যাচে একাদশে না থাকার সম্ভাবনা রয়েছে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের।
ইএসপিএন ক্রিকইনফো তাদের ম্যাচ প্রিভিউতে জানিয়েছে, হাঁটুতে সামান্য ব্যথা থাকার কারণে মোস্তাফিজকে নাও খেলানো হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে।

মোস্তাফিজ যদি একাদশে থাকেন তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে পেস আক্রমণে তাসকিন আহমেদ-হাসান মাহমুদের সঙ্গে থাকবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। কদিন আগেই লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলেছেন শরিফুল। এছাড়াও স্কোয়াডে রয়েছেন প্রথমবার ডাক পাওয়া পেসার তানজিম হাসান সাকিব।
ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে আগেই নাম সরিয়ে নেন তামিম ইকবাল। ভাইরাস জ্বরের কারণে দলে থাকলেও শেষ মুহূর্তে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি তানজিদ তামিম ও নাঈম শেখকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
এমআর/