দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় টি-টোয়েন্টি ফরম্যাটে লম্বা সময় ধরে এক নম্বরে ছিলেন সাকিব আল হাসান। এই সময়ে তার প্রতিদ্বন্ধি ছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। অবশেষে সাকিবকে পেছনে ফেলে এগিয়ে গেলেন এই কিউই পেসার।
বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে আউট করে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন টিম সাউদি। এর আগে গত মার্চে সাউদিকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠেন সাকিব।
সাকিবের সমান ১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। ইংলিশদের বিপক্ষে ১ উইকেট নিয়ে তিনিই এখন শীর্ষে। ইংল্যান্ডের বিপক্ষে এখনো টি-টোয়েন্টি ৩টি ম্যাচ বাকি। এই সিরিজে শেষে টিম সাউদি রেকর্ডটা নিজের কাছে যে অনেক দিন রাখতে পারবেন সেটি অনুমেয়। কেন না সাকিব আগামী ডিসেম্বরে আগে বাংলাদেশ আর টি-টোয়েন্টি ম্যাচ খেলছে না। ডিসেম্বরে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৪১টি উইকেট নিতে সাউদিকে বোলিং করতে হয়েছে ১০৯ ইনিংস। ১১৭ ম্যাচে ১১৫ ইনিংসে ১৪০ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন সাকিব। তিন নম্বরে থাকা রশিদ খান মাত্র ৮২ ইনিংসে নিয়েছেন ১৩০ উইকেট।
অবশ্য সাউদির রেকর্ড গড়ার দিনে ৭ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও।পাওয়ারপ্লের পরে সুবিধা করে উঠতে পারেনি কিউই ব্যাটাররা। এরপর সব মিলিয়ে ৯ উইকেটে ১৩৯ রান তোলে নিউজিল্যান্ড। ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন উড এবং ব্রাইডন কার্স।
১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে রেখে ৩৬ বল আগেই ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। দলের পক্ষে ফিফটি পেয়েছেন দাউইদ মালান।
এমআর/