দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাঁটুর চোটে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন এবাদর হোসেন। তাই বিশ্বকাপের আগে যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবাদতের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেয়।
বাংলাদেশ দল যখন এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ে, তখন লন্ডনের বিমান ধরেন এবাদত হোসেন। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আজ মঙ্গলবার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার হবে এবাদতের।
অপারেশনের আগে ফেসবুকে পোস্ট করে দোয়া চেয়েছেন ২৯ বছর বয়সী এই পেসার। নিজের ছবি জুড়ে দিয়ে এবাদত লিখেছেন, ‘অপারেশন থিয়েটারে প্রথমবার। সবাই দোয়া করবেন, আল্লাহ ভরসা।’
অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে এবাদতের ঠিক কত সময় লাগবে সেটি নির্দিষ্ট করে জানাতে পারেননি বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান ডাক্তার দেবাশিষ চৌধুরী। দেশ টিভিকে তিনি বলেন, ‘অপারেশনের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কত সময় লাগবে।’
জানা গেছে, অস্ত্রোপচারের পর ইবাদতের পুনর্বাসনের জন্য কমপক্ষে ৬ থেকে ৭ মাস সময় লাগতে পারে। তাই যদি হয় সেক্ষেত্রে বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা নেই তার।
গত জুলাইতে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে বোলিং করার সময় উইকেটে পড়ে যান এবাদত। এরপর মাঠের বাইরে নিয়ে যাওয়া হলে আর ফিরে আসতে পারেননি ম্যাচে। পরে জানা যায় তার হাঁটুতে ‘এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরি।
চোট মুক্ত না হওয়ায় এশিয়া কাপের ১৭ সদস্যের দল থেকে ছিটকে যান এবাদত। তার জায়গায় দলে নেওয়া হয় আনক্যাপড পেসার তানজিম হাসান সাকিবকে।
এমআর/