দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমবার এশিয়া কাপ খেলতে নামছে নেপাল। বিকেলে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এশিয়া কাপ অভিষেক। এবারের আসরে নেপাল বোধহয় সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ছিল। কেন না, ভারত-পাকিস্তানের রেষারেষিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা ছিল এশিয়া কাপ।
শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের এশিয়া কাপ দুশ্চিন্তা থেকে বাঁচিয়ে দিয়েছে নেপালকে। এবার মাঠের লড়াইয়ে নামার অপেক্ষা। ‘এ’ গ্রুপে থাকা নেপালের দুই প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান এবং ভারত।
প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান যেখানে র্যাঙ্কিংয়ের এক নম্বরে, নেপাল সেখানে ১৫ নম্বর। তবুও দৃঢ় নেপাল অধিনায়ক। হারার আগে হেরে যাওয়া তার সংবিধানে নেই। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিত পাউডেল জোর দিয়ে বলেছেন, তার দল এশিয়া কাপে স্বাগতিক পাকিস্তান এবং ভারতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।
‘আমরা প্রথমবার খেলছি, এবং এটি আমাদের সবার জন্য অনেক বড় অর্জন। পাকিস্তান খুব ভাল দল। আমরা ভারতের মতো তাদের প্রতিযোগিতামূলক খেলা উপহার দিতে চাই। ঠিক এজন্য আমরা এখানে থাকার যোগ্য।’
পাকিস্তানিদের সঙ্গে নেপালের সবচেয়ে বড় পার্থক্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অভিজ্ঞতা ছাড়া দুই পক্ষের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।
‘পার্থক্য হবে অভিজ্ঞতার। যদি আপনি দক্ষতার উপর নির্ভর করেন, ব্যাটিং এবং বোলিং উভয়ই একই (উভয় পক্ষের জন্য)। কিন্তু, আপনি যদি অভিজ্ঞতার উপর নির্ভর করেন তবে পাকিস্তান অনেক অভিজ্ঞ দল।’
রোহিত আরও বলেন, ‘দুই দলেই বিশ্বমানের বোলার এবং ব্যাটার আছে। প্রতিপক্ষ যেই হোক না কেন আমাদের ফোকাস থাকবে প্রতিটি বলেই।’
আইসিসি বিশ্বকাপের সরাসরি বাছাইপর্বে অংশ নিয়ে নেপাল অষ্টম হয়ে বিদায় নেয়। এরপর এসিসি ইমার্জিং এশিয়া কাপেও বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।
বিশ্বকাপ খেলতে না পারলেও নেপালের মানুষ এশিয়া কাপকে ঘিরে অনেক বড় স্বপ্ন দেখছে বলে রোহিত জানান, ‘আমাদের কাছ থেকে অনেক প্রত্যাশা আমার দেশের মানুষের। সমস্ত নেপালবাসী এই এশিয়া কাপকে ঘিরে স্বপ্ন দেখছে।’
এমআর/