দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ মঙ্গলবার পাকিস্তানের মুলতানে পর্দা উঠছে এশিয়া কাপের। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠের লড়াইয়ে নামবে পাকিস্তান ও নেপাল। প্রথমবার ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ খেলতে এসেছে নেপাল।
মাঠে লড়াইয়ে তো অনেক দূর, খাতা কলমের হিসেবেও পাকিস্তানের ধারেকাছে নেই হিমালয়ের দেশটি। পাকিস্তান যেখানে এক নম্বর র্যাঙ্কিংয়ে, নেপাল সেখানে ১৫ নম্বরে। প্রতিপক্ষ দূর্বল বলেই হয়তো ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
যদিও নেপালকে হালকা ভাবে নিচ্ছেন না বলে আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিনায়ক বাবর আজম, ‘আমাদের মনোযোগ নেপালের বিপক্ষে ম্যাচকে ঘিরে। তাদের দলে বেশকিছু ভালোমানের ক্রিকেটার আছেন। এর ফলে তাদের হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।’
পেস আক্রমণে রয়েছেন শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ। স্পিন আক্রমণে শাদাব খানের সঙ্গে রাখা হয়েছে মোহাম্মদ নওয়াজকে।
এই সময়টায় পাকিস্তানের ব্যাটিং লাইন আপও আগে থেকেই অনেক শক্তিশালী। ওপেনিং করবেন ফখর জামান ও ইমাম উল হক। তিনে যথারীতি বাবর আজম। একাদশে রাখা হয়েছে ব্যাটার আগা সালমানকে। মিডল অর্ডারে ব্যাট করতে নামা ইফতিখার আহমেদ সামলাবেন পার্ট টাইম স্পিনের দায়িত্বটাও
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।
এমআর/