দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটার লিটন কুমার দাস। গত দুই দিনের পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে লিটনের বাদ পড়ার বিষয়টি। লিটন বাদ পড়ায় বদলি হিসেবে দলে জায়গা হয়েছে ৩০ বছর বয়সী ডানহাতি ব্যাটার আনামুল হক বিজয়ের।
জাতীয় দলের হয়ে ৪৪টি ওয়ানডেতে ১ হাজার ২৫৪ রান করেছেন যার মধ্যে তিনটি সেঞ্চুরি রয়েছে বিজয়ের। বাংলাদেশ দলের হয়ে বিজয় শেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে। বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে আজ শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা রয়েছে তার।
বিজয়ের দলে অন্তর্ভুক্তি নিয়ে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘বিজয় ঘরোয়া ক্রিকেটে রান করছে এবং আমরা বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামেও ছিল। সে সব সময় আমাদের বিবেচনায় ছিল।’
নান্নু আরও বলেন, ‘লিটনের অনুপস্থিতির কারণে আমাদের একজন টপ অর্ডার ব্যাটার দরকার যে উইকেট কিপিং করতে পারে। তা বিজয়কে আমরা নিয়েছি।’
এশিয়া কাপের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, আনামুল হক বিজয়।
এমআর/