দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বুধবার (৩০ আগস্ট) থেকে হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে ওয়ানএ ফরম্যাটের এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম দিন মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান ও প্রথমবার এশিয়া কাপে খেলার সুযোগ পাওয়া নেপাল।
উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মুলতান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে থাকছে বাংলাদেশও।
গত আসরে গ্রুপ পর্বে দুই ম্যাচ হেরে সাকিবরা বিদায় নিলেও ওই আসরে বেশ আলো কেড়েছিলেন মাসুদুর রহমান মুকুল। ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ ছাড়াও ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মুকুল।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল তার ম্যাচ পরিচালনায় মুগ্ধ হয়ে এবারও দায়িত্ব দিয়েছেন আম্পায়ারিংয়ের। আগামী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে মাসুদুর রহমান মুকুলকে। এই ম্যাচে আর ওই ম্যাচেই অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন তিনি। মুকুলের সঙ্গে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ক্রিস গেফানি।
গ্রুপ পর্বে শুধু এই একটি ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন মুকুল। আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন তিনি।
এমআর/