দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত কদিন ধরেই জ্বরে ভুগছেন লিটন দাস। তাই ২৭ আগস্ট দলের সঙ্গে শ্রীলঙ্কার বিমান ধরতে পারেননি এই উইকেট রক্ষক-ব্যাটার। এরপর গতকাল সোমবার দিনও লিটনের যাওয়া হয়নি শ্রীলঙ্কা। আজ মঙ্গলবারও লঙ্কা দ্বীপে যেতে পারেননি এই ডান হাতি ব্যাটার।
তবে লিটন দাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না।
লিটনের বর্তমান অবস্থা নিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ‘আজ ওর শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল, কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় যেতে পারেনি। আমরা ওর আপডেটের অপেক্ষা করছি। সুস্থ হলেই যেন দ্রুত যেতে পারে। তবে নিশ্চিতভাবেই প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।’
আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এরপর ৩ সেপ্টেম্বর লাহোরে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচে খেলতে পারেন লিটন।
লিটন না থাকায় এখন অনেকটাই নিশ্চিত যে, প্রথম ম্যাচে ওপেনিং করবেন মাত্র ৪টি ওয়ানডে খেলা নাঈম শেখ ও অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ হাসান তামিম।
এমআর/