দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত-পাকিস্তান ক্রিকেটের আকাশে জমে থাকা কালো মেঘ বুঝি সরতে শুরু করেছে। তেমন না হলে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যাবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সহ-সভাপতি!
সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিচালনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ জানিয়েছেন, বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানের পাকিস্তান সফর করবেন।
বিশ্বকাপ ২০২৩-এর জন্য জার্সি উন্মোচন অনুষ্ঠানে গাদ্দাফি স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জাকা আশরাফ নিশ্চিত করেন বিষয়টি।
এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি ও সহ-সভাপতির পাকিস্তান সফর নিয়ে জাকা আশরাফ বলেন, ‘ভারত থেকে যারা পাকিস্তানে আসছে তাদের সবাইকে স্বাগত জানাই।’
এসময় তিনি পাকিস্তান দলের প্রতি আশা প্রকাশ করে বলেন, ‘আমাদের দল বর্তমানে ভাল পারফর্ম করছে, এবং ফলস্বরূপ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে। দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে আশা করা যায় যে আমাদের দল বিশ্বকাপে সফল হবে, তবে এই মুহূর্তে সমস্ত মনোযোগ এশিয়া কাপের দিকে।’
অনুষ্ঠানে উন্মোচন করা হয় পাকিস্তানের বিশ্বকাপ জার্সি। বিশ্বকাপের জার্সির নাম দেওয়া হয়েছে 'স্টার ন্যাশন জার্সি'। জার্সির ডান পাশে একটি তারকা এবং পাকিস্তানের পতাকা রয়েছে।
এমআর/