দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বুধবার (৩০ আগস্ট) পর্দা উঠবে এশিয়া কাপ-২০২৩ এর। হাইব্রিড মডেল হওয়ায় পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কায় আয়োজন হবে কিছু ম্যাচ। তবে আয়োজক পাকিস্তান হওয়ায় এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে সেখানে। সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচের আগে হবে এই অনুষ্ঠান।
বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর শুরু হবে পাকিস্তান ও নেপালের মধ্যকার মাঠের লড়াই।
উদ্বোধোনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপ-মহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার এআর রহমান। এছাড়াও গান গাইবেন পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলাম।
শুধু কনসার্টেই সীমাবদ্ধ থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান, থাকবে ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা। এছাড়াও থাকবে আতশবাজির ঝলকানি।
বিকেল ৩টায় শুরু হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ভারতের স্টার স্পোর্টস এবং বাংলাদেশের টি-স্পোর্টসে।
এমআর/