দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও এই অভিজ্ঞ ব্যাটসম্যানের বন্ধু তামিম ইকবাল।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫–২৭) শেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। নির্ধারিত সূচি অনুযায়ী, মিরপুরে ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ৩৯ বছর বয়সী মুশফিক।
২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ রান ও সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড তার দখলে। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়ানোয় মিরপুর টেস্ট দিয়েই লাল-সবুজ জার্সিতে শেষবারের মতো মাঠে দেখা যাবে তাকে।
কে