দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই দিন পর শুরু এশিয়া কাপ। তার আগে স্বস্তিতে নেই গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। মাঠের লড়াইয়ে নামার আগেই লম্বা হচ্ছে ইনজুরির তালিকা। ইনজুরিতে পড়ে আগেই বাদ পড়েছেন দুষমন্থ চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এবার ইনজুরির তালিকায় যুক্ত হলেন দিলশান মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা। ইনজুরির কারণে গোটা আসর থেকে ছিটকে গেছেন মদুশাঙ্কা। তবে খেলার কিছুটা সুযোগ আছে লাহিরু কুমারার। শেষ পর্যন্ত কি হয় সেটিই দেখার বিষয়।
এদিকে লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার সময় উরুর ইনজুরিতে পড়ে মিস করেন ফাইনাল। তার জন্য অপেক্ষা করলেও এশিয়া কাপের দলে রাখা যায়নি। তবে সেরে উঠলে শ্রীলঙ্কা সেমিফাইনালে খেললে খেলানো হতে পারে হাসারাঙ্গাকে। তবে হাসারাঙ্গার পরিবর্তে দলে জায়গা হতে পারে দুনিথ ওয়েলালাগেলে কিংবা অলরাউন্ডার দুশান হেমন্তর।
গত শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার সময় পেশির ইনজুরিতে পড়েন মদুশাঙ্কা। এই চোট থেকে সেরে উঠতে জলাঞ্জলি দিতে হতে পারে বিশ্বকাপও। এছাড়া বুকের পেশিতে টান লেগে দুষমন্থ চামিরাও বাদ পড়ছেন এশিয়া কাপের দল থেকে। তারও শঙ্কা রয়েছে বিশ্বকাপে খেলা নিয়ে। এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের মেডিক্যাল কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা।
আগামী বৃহস্পতিবার (৩১ আগস্ট) আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এরপর খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সুপার ফোরে যেতে হলে গ্রুপ পর্বে সেরা দুইয়ে থাকতে হবে তাদের।
এমআর/