দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ১৩তম আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন তাইজুল ইসলাম, রিপন মণ্ডল। এছাড়া নারী বিগ ব্যাশের ড্রাফটে আছে পেসার জাহানারা আলমের নাম।
আগামী রোববার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে উইমেন’স বিগ ব্যাশ লিগের প্লেয়ার্স ড্রাফট। এরপর সন্ধ্যায় হবে ছেলেদের প্লেয়ার্স ড্রাফট। গতবারও নাম দিয়েছিলেন যুব বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পাওয়া রিপন মণ্ডল।
যদিও সেবার তাকে নেয়নি কোনও দল। আসন্ন আসরের জন্য নাম দিলেও রিপন হয়তো অভিজ্ঞতার কাছে আঁটকে যেতে পারেন। কেন না এই পেসার এখন পর্যন্ত দুটি মাত্র স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন।
অন্যদিকে তাইজুল ইসলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম খেলোয়াড় হলেও অভিজ্ঞতা নেই বিদেশি কোনও লিগে খেলার। এই স্পিনার বাঁহাতি স্পিনার ৯৩টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৭৬ উইকেট।
এদিকে নারীদের ড্রাফটে নাম দেওয়া জাহানারা খেলেছেন বিদেশের বেশ কয়েকটি লিগে। ২০২০ সালে ভারতের উইমেন'স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলা ৩০ বছর বয়সী এই পেসার হংকংয়ের ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি লিগের নিয়মিত মুখ।
বাংলাদেশের দুইজন ছাড়াও ছেলেদের বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে ২৯ দেশের মোট ৩৭৬ জন ক্রিকেটারের নাম রয়েছে। মেয়েদের লিগে খেলার জন্য নাম জমা হয়েছে ১৯ দেশের মোট ১১৬ জন ক্রিকেটারের।
আগামী ৭ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টের পর্দা নামবে ২০২৪ সালে ২৪ জানুয়ারি।
এমআর/