দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসির আচরণবিধির লেভেল-১ পর্যায়ের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন হৃদয়। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের একপর্যায়ে। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয়। তার দাবি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ নিয়ে আম্পায়ারদের সঙ্গে আক্রমণাত্মক ও অশোভন ভঙ্গিতে কথা বলেন তিনি।
আইসিসির কাছে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন হৃদয়। ম্যাচ রেফারিদের এমিরেটস এলিট প্যানেলের অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
গত ২৪ মাসে এটিই হৃদয়ের প্রথম অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ পর্যায়ের অপরাধে সর্বনিম্ন আনুষ্ঠানিক সতর্কতা এবং সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।
এদিকে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
যে আই