দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী বুধবার ৩০ আগস্ট পাকিস্তান ও নেপাল ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। পরদিনই রয়েছে বাংলাদেশের ম্যাচ, সেটিও আবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। রোববার (২৭ আগস্ট ) বাংলাদেশ দল পৌঁছেছে কলম্বো হয়ে হয়ে ম্যাচ ভেন্যু ক্যান্ডিতে।
তবে এদিন দলের সঙ্গে যেতে পারেননি দলের অন্যতম সদস্য লিটন দাস। দুইদিন ধরে জ্বরে ভুগছেন এই উইকেট রক্ষক ব্যাটার। ডেঙ্গু পরীক্ষা করা হলে সেটি নেগেটিভ আসে। তাতে কিছুটা স্বস্তি মিললেও আজ শ্রীলঙ্কা যেতে পারেননি তিনি।
এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী দেশটিভিকে জানিয়েছেন, 'জ্বর এখনও আছে লিটন দাসের। তাই আজও শ্রীলঙ্কা যাওয়া হবে না। ডেঙ্গু নেগেটিভ আসলেও আজ আবার পরীক্ষা করা হবে। এর উপর নির্ভর করছে ও কবে শ্রীলঙ্কা যেতে পারবে।'
আজ যেহেতু আরেকবার টেস্ট করানো হবে লিটনকে, কবে নাগাদ যেতে পারবেন সেটিও নিশ্চিত নয়। তাই আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে লিটনের খেলা নিয়েও রয়েছে শঙ্কা।
গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে।
এমআর/