দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন বিশ্বকাপের বহুল প্রত্যাশিত উদ্বোধনী অনুষ্ঠান হবে ৪ অক্টোবর আহমেদাবাদে। পরদিন ৫ অক্টোবর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে খেলা দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের।
তবে ‘ক্রিকবাজ’ জানিয়েছে, মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বেশি। ভারতের এই আইকনিক স্টেডিয়ামটি শুধু ৫ অক্টোবরের উদ্বোধনী ম্যাচেরই আয়োজন করবে না, ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচেরও আয়োজন করবে এই স্টেডিয়াম।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্যরা এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জানিয়েছে ক্রিকবাজ।
অনুষ্ঠানটি সংক্ষেপে করার কথা জানানো হলেও আয়োজনে কমতি রাখা হবে না বলেও জানিয়েছে ক্রিকবাজ। অনুষ্ঠানে দেশটির সংস্কৃতির ওপর জোর দেওয়া হবে এবং অংশগ্রহণকারী দলের ১০ অধিনায়ককে রাখা হবে।
এছাড়া আইসিসি এই ইভেন্টের সময় অধিনায়কদের জন্য একটি আনুষ্ঠানিক ব্রিফিং সেশনের আয়োজন করবে। যাকে বলা হয়ে থাকে ‘ক্যাপ্টেনস ডে’।
এর আগে ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় ও ঝাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ছিল।
সেবার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ককে মাঠে প্রবেশ করানো হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশায় করে। যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
ক্রিকবাজ জানিয়েছে, আগামী ৪ অক্টোবরের অনুষ্ঠানও ২০১১ সালের মতো একই রকম রঙ, ঐতিহ্য এবং প্রাণবন্ত করতে দারুণভাবে এগোচ্ছে বিসিসিআই। তবে এগুলো গোপন রাখা হয়েছে।
এমআর/এইউ