দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিনের হাংঝুতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের এবারের আসর দিয়ে প্রথমবারের মতো ক্রিকেট খেলতে যাচ্ছে ভারত। এরজন্য পুরুষ ও নারী দলের হেড কোচ নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। পুরুষ দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ভিভিএস লক্ষ্মণকে। নারী দলের ভারপ্রাপ্ত কোচ করা হয়েছে হৃষিকেশ কানিতকারকে।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হাংঝুতে চলবে আসর। ২০১৮ এশিয়ান গেমসে ক্রিকেটের ইভেন্ট না থাকলেও এবার ছেলেদের বিভাগে অংশ নিচ্ছে ১৫টি দল আর ৯টি দল অংশ নিচ্ছে মেয়েদের বিভাগে।
ভারতের ১৫ সদস্যের দল সাজানো হয়েছে তরুণ ক্রিকেটারদের নিয়েই। এই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে রুতুরাজ গাইকোয়াড়কে। দলে রাখা হয়েছে যশস্বী জয়সোয়াল, আর্শদীপ সিং, রিংকু সিং, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দরের মতো উঠতি তারকাদের। যারা ভারতের টি–টোয়েন্টি দলের নিয়মিত সদস্য।
ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে ভিভিএস লক্ষ্মণকে প্রধান কোচ এবং সহকারী ও বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার সাইরাজ বাহুতুলেকে। এছাড়া ফিল্ডিং কোচের দায়িত্ব দেয়াও হয়েছে মুনিষ বালীকে।
এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে, শেষ হবে ৭ অক্টোবর ফাইনাল দিয়ে। মেয়েদের ক্রিকেট ইভেন্ট ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৫ সেপ্টেম্বর।
এশিয়ান গেমসে ভারতের টি-টোয়েন্টি দল: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যাশাসবি জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণই, আভেশ খান, আর্শদিপ সিং, মুকেশ কুমার, শিভাম মাভি, শিভাম দুবে, প্রাভসিমরান সিং।
এমআর/