দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পর্তুগাল জাতীয় ফুটবল দল থেকে অবসরের পরপরই অভিনয়ে আসার ঘোষণা দিয়েছেন তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল নিয়ে ‘ডে ওয়ান্স’ নামে তার প্রথম টিভি সিরিজের কাজ শুরু হয়েছে। সিরিজটি তৈরি করছেন ব্রিটিশ নির্মাতা ম্যাথিউ ভন।
সিরিজটির প্রযোজনা সংস্থার নাম ইউআর মার্ভ স্টুডিওজ। এটি রোনালদো ও ভন মিলে গড়েছেন। ৪১ বছর বয়সী রোনালদো এই সিরিজের নির্বাহী প্রযোজকও। পর্দায় তাকে দেখা যাবে নিজের চরিত্রে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অভিনয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিশ্চিয়ানো রনালদো নিজেই।
রোনালদো লেখেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ান্স’-এর নির্মাণ শুরু হয়েছে। আরও আসছে!’ সঙ্গে সেটের পর্দার আড়ালের কিছু ছবিও দেন তিনি।
ছবিগুলোর একটিতে ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমের ঝলক দেখা গেছে। এতে ইঙ্গিত মিলছে, সিরিজে ইংলিশ ফুটবলের বাস্তব পরিবেশ থাকবে।
সিরিজে আধুনিক ফুটবলের বিপুল অর্থ ও চাপের জগৎ ফুটে উঠবে। গল্পের কেন্দ্রে আছেন কাল্পনিক চরিত্র স্ট্যানলি ডাল্টন। তিনি একজন ব্রিটিশ ফুটবল এজেন্ট। খেলোয়াড় বদলির তীব্র প্রতিযোগিতার মধ্যে তাকে পথ চলতে হয়।
ডাল্টনের চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। অভিনয়ে আছেন ব্রিটিশ র্যাপার ডেভও। রোনালদোর দেওয়া শুটিংয়ের ছবিতে দুজনকেই দেখা গেছে।
আর্সেনাল ও ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরিও থাকছেন। তিনিও নিজের চরিত্রেই অভিনয় করবেন।
‘ডে ওয়ান্স’-এর শুটিং এখন চলবে। মুক্তির তারিখ এখনো জানা যায়নি। ইউআর মার্ভ স্টুডিওজ থেকে আরও খবরের অপেক্ষায় থাকবেন ভক্তরা।
পর্তুগালের হয়ে সম্প্রতি অবসর নিয়েছেন রোনালদো। তাই এই সিরিজকে তার আন্তর্জাতিক ক্যারিয়ার-পরবর্তী জীবনের আরেকটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিনোদন জগতে বিনিয়োগ বাড়াচ্ছেন তিনি।
এমজে