দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হামজা চৌধুরীর নেতৃত্বে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নামার আগে একাদশেও পরিবর্তন এনেছেন কোচ। ভুটানের বিপক্ষে আগের ম্যাচের দল থেকে তিনটি পরিবর্তন নিয়ে সাজানো হয়েছে আজকের একাদশ।
একাদশের সবচেয়ে বড় আকর্ষণ তিন পরিবর্তন নয়, হামজা চৌধুরীর অধিনায়কত্ব। প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন এই মিডফিল্ডার। আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার বিষয়ে নিজের প্রস্তুতির কথা জানিয়েছিলেন তিনি। কোচ সুযোগ দিলে আর্মব্যান্ড পরতে আপত্তি নেই বলেও জানিয়েছিলেন হামজা।
তবে অধিনায়কত্বের চেয়েও দলের শক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন হামজা। তার কাছে নেতৃত্বের প্রতীকী আর্মব্যান্ডের চেয়ে ড্রেসিংরুমে একতা ধরে রাখা এবং সবাইকে নিয়ে পরিবারের মতো পরিবেশ তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।
এমজে