দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই দিন পরেই শুরু হতে যাচ্ছে এশিয়ার ক্রিকেটের মর্যাদার লড়াই। ছয় দলের এই লড়াইয়ে অন্যতম ফেভারিট দল পাকিস্তান। দীর্ঘ ১৫ বছর পর ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে যাওয়া পাকিস্তানের সামনে দারুণ কিছু করারও সুযোগ।
তবে আসর শুরুর দুইদিন আগে স্কোয়াডে পরিবর্তন আনল পাকিস্তান। জাতীয় দলের হয়ে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা তরুণ ব্যাটার তায়েব তাহিরের পরিবর্তে দলে যোগ হয়েছেন মিডল অর্ডারের ব্যাটার সৌদ শাকিল।
যদিও তাহিরকে দল থেকে বাদ দেওয়া হয়নি। তাকে ট্র্যাভেল রিজার্ভ হিসেবে রাখা হচ্ছে। তাহিরের পরিবর্তে যুক্ত হওয়া শাকিল এ পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন পাকিস্তানের হয়ে। যেখানে ৫ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে রান করছেন ৭৬। এর মধ্যে এক ইনিংসেই করেছেন সর্বোচ্চ ৫৬ রান। টেস্টে ৭ ম্যাচের ক্যারিয়ারে বেশ ভালোই করেছেন। ৬ ফিফটি ও ২ সেঞ্চুরি রয়েছে টেস্ট ফরম্যাটে।
রোববার থেকে এশিয়া কাপের জন্য ঘোষিত দলের সঙ্গে মুলতানে যোগ দেবেন শাকিল। ৩১ তারিখ আসরের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ২ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মো. ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, সৌদ শাকিল।
ট্র্যাভেল রিজার্ভ: তায়েব তাহির।
এমআর/