দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের উইমেন’স সিনিয়র টি-টোয়েন্টি ট্রফিতে চার বলে চার উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার বৈষ্ণভি শর্মা। অন্ধ্রপ্রদেশের বিপক্ষে মধ্যপ্রদেশের হয়ে এই কীর্তি গড়েন তিনি। ম্যাচে ৪ ওভারে ২২ রান দিয়ে মোট ৬ উইকেট শিকার করেন বৈষ্ণভি।
টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নেওয়ার ঘটনা বিরল। এর আগে ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন হুমায়রা কাজী। বৈষ্ণভি হলেন এই তালিকার দ্বিতীয় বোলার।
ম্যাচে নিজের প্রথম তিন ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন বৈষ্ণভি। এরপর ইনিংসের ১৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথমে ৬ রান দেন। তবে ওভারের শেষ চার বলে টানা চার উইকেট নিয়ে সবাইকে চমকে দেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটেও দারুণ ছন্দে রয়েছেন এই স্পিনার। গত বছরের ডিসেম্বরে অভিষেকের পর ভারতের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ওভারপ্রতি ৬.২৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচে শিকার করেন ৯ উইকেট।
এর আগে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন বৈষ্ণভি। ২০২৫ সালে মালয়েশিয়ার বিপক্ষে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। পুরো আসরে ১৭ উইকেট নিয়ে হন সর্বোচ্চ উইকেটশিকারি।
এ ছাড়া ২০২৪-২৫ সিনিয়র উইমেন’স মাল্টি-ডে চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে এক ইনিংসে ৫০ রানে ৮ উইকেট এবং ম্যাচে ১২৮ রানে ১৪ উইকেট নিয়ে ভারতীয় বোলার হিসেবে অনন্য রেকর্ড গড়েন তিনি।
যে আই