দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্পেন নারী ফুটবল দলের সদস্য জেনিফার এরামোসোকে চুমু দিয়ে বরখাস্ত হয়েছেন দেশটির ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। তাকে বরখাস্ত করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফিফার এমন সিদ্ধান্তের ফলে আর কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না রুবিয়ালেস।
ফিফা ডিসিপ্লিনারি কমিটির সভাপতি জর্জ ইভান পালাসিও ফিফা ডিসিপ্লিনারি কোডের (সিডিএফ) অনুচ্ছেদ ৫১ দ্বারা অনুযায়ী লুইস রুবিয়ালেসকে ফুটবল-সম্পর্কিত সব কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করেন। রুবিয়ালেসকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ফুটবলে নিষিদ্ধ করা হয়েছে। এই স্থগিতাদেশ শনিবার (২৬ আগস্ট) থেকে কার্যকর হবে আগামী ৯০ দিনের জন্য।
ফিফা বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় রুবিয়ালেস বা স্প্যানিশ ফেডারেশন জেনিফার এরমোসো বা তার ঘনিষ্ঠ কারও সঙ্গে যোগাযোগ করতে পারবে না।
সিডনিতে গত ২০ আগস্ট ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার মেয়েদের বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর মঞ্চে অতি উৎসাহী হয়ে স্প্যানিশ মিডফিল্ডার জেনিফারকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খান রুবিয়ালেস। সেই মুহূর্তের দৃশ্য সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ঘটনায় রুবিয়ালেসের শাস্তি দাবি করেন জেনিফার।
এমআর/এইউ