দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় দলের হয়ে ২০২১-২২ মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন উইকেট রক্ষ-ব্যাটার লিটন দাস। গত মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা লিটন ২০২৩ সালে এসে মুখ থুবড়ে পড়েছেন বলা যায়। ২০২২ সালে ১৩টি ওয়ানডেতে ৪টি অর্ধশতকের সঙ্গে ১টি শতক আর ম্যাচ জেতানো ইনিংস খেলা লিটন চলতি বছরে এখন পর্যন্ত ১২টি ওয়ানডে খেলে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন মাত্র ২টি। বেশিরভাগ ম্যাচেই পার করতে পারেননি ত্রিশ রানের কোঠা।
জাতীয় দলের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি প্রায় ৩৯ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটার। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি আর লঙ্কা প্রিমিয়ার লিগ মিলে শেষ দশ ইনিংসে মাত্র একবার ইনিংস টেনে নিতে পেরেছেন পঞ্চাশের ঘরে।
জাতীয় দলের হয়ে লিটন দাস সবশেষ শত রানের ইনিংস খেলেছেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে। চলতি বছর আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ৩টি পঞ্চাশোর্ধ ইনিংস খেললেও বড় দলগুলোর সঙ্গে একবারেই সাদামাটা লিটনের ব্যাট।
এশিয়া ও বিশ্বকাপের আগে তার এমন পারফরম্যান্স স্বাভাবিক ভাবেই উদ্বেগের। তবে দলের হেড কোচ চাণ্ডিকা হাথুরু সিংহে একদমই চিন্তিত নন লিটনের পারফরম্যান্সে। রোববার এশিয়া কাপ নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, এই মুহূর্তে লিটনের পারফর্ম নিয়ে একটুও উদ্বিগ্ন নন।
'এই মুহূর্তে তার (লিটন) ফর্ম নিয়ে আমার কোনও উদ্বেগ নেই কারণ সে কানাডা এবং শ্রীলঙ্কায় কয়েকটি প্রতিযোগিতায় খেলেছে। এগুলো টি-টোয়েন্টি হলেও সে সত্যিই চেষ্টা করেছে।'
লিটনের রান না পাওয়ায় কানাডা ও শ্রীলঙ্কার উইকেটকে দায়ী করে হাথুরু বলেন, 'আপনি যদি সাম্প্রতিক টুর্নামেন্টগুলো দেখেন যেগুলি সে খেলেছে, সেখানকার পিচগুলো তেমন ভালো নয়। বড় স্কোরের জন্য আদর্শ উইকেট নয়, বিশেষত কানাডায় এবং শ্রীলঙ্কায় সেই প্রভাব রয়েছে। সুতরাং, রান যেটাই করুক না কেন চেষ্টা ছিল। হ্যাঁ, আমরা চাই সে এশিয়া কাপ ও বিশ্বকাপে বড় ভূমিকা রাখুক। আশা করি ও সেটা দেখাবে।'
সাম্প্রতিক সময়ে খেলা ইনিংসগুলোতে ভালো শুরুর আভাস দিলেও লিটন স্কোর বড় করতে পারেননি। এটি দুশ্চিন্তার কারণ কী না জানতে চাওয়া হলে হাথুরু বলেন, 'সে আরও ভালো করতে পারত। আমি মনে করি সে যা খেলছে তার চেয়ে বেশি কিছু করতে পারে। সুতরাং, সে অবশ্যই সে আমাদের দেখাবেন গত দুই বছর আগে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে যেভাবে খেলেছেন সেই ফর্মটি। তাই আমরা তার কাছ থেকে তেমনন পারফরম্যান্স আশা করছি।'
এমআর/