• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশকে জয়বঞ্চিত রাখল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৬, ১৯:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। ম্যাচের নিয়ন্ত্রণও ছিল টাইগারদের হাতে। বিরতি দিয়ে আফগানিস্তানের উইকেট তুলে নিচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। তবে প্রতিবারই এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়েন ওপেনার সেদিকুল্লাহ আতাল। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের ঘূর্ণিতে তাঁর বিদায়ের পর জয়ের আশা জেগেছিল বাংলাদেশের। কিন্তু একের পর এক সুযোগ হাতছাড়া হওয়ায় জয় অধরাই থেকে যায়। ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে আফগানিস্তান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

৩ উইকেটে ১৩২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে আফগানরা। বড় লক্ষ্য সামনে থাকায় শুরু থেকেই ড্রয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিং করেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার সেদিকুল্লাহ আতাল ও হাশমতউল্লাহ শহীদি।

একাধিকবার বোলিং পরিবর্তন করেও সাফল্য পাচ্ছিলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে স্পিনাররা প্রত্যাশা অনুযায়ী উইকেট আদায় করতে পারছিলেন না। শেষ দিনে উইকেটে বেশ কিছু ফাটল দেখা গেলেও সেগুলো কাজে লাগিয়ে বাড়তি টার্ন আদায় করতে পারেননি বাংলাদেশের স্পিনাররা। আবুধাবির উইকেটে ব্যাটারদের জন্য সহায়ক পরিস্থিতিতে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের বোলিংয়ে খুব বেশি প্রভাব দেখা যায়নি।

তবে প্রচণ্ড গরমে টানা ব্যাটিং করা কঠিন হয়ে পড়ে আফগান ব্যাটারদের জন্য। ক্র্যাম্পের কারণে প্রথম সেশনেই মাঠ ছাড়তে হয় শহীদিকে। ৩৩ বলে ২০ রান করেন তিনি।

লাঞ্চের কিছুক্ষণ আগে উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৭৮তম ওভারের প্রথম বলে লেগ স্টাম্পের বাইরে খাটো লেংথে বল করেন এবাদত হোসেন। পুল করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় বল লাগান ইকরাম আলিখিল। উইকেটের পেছনে ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন লিটন দাস। ৬৯ বলে ৩৩ রান করে ফেরেন ইকরাম।

পঞ্চম উইকেটে আতাল ও ইসমত আলম ৪০ রানের জুটি গড়েন। মেহেদী হাসান মিরাজের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইসমত। ৬০ বল খেলে ৪ রান করেন তিনি।

এরপর আবার ব্যাটিংয়ে ফেরেন প্রথম সেশনে রিটায়ার্ড হার্ট হওয়া শহীদি। তবে এবারও জুটি ভাঙেন মিরাজ। তাঁর বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শহীদি। আউট হওয়ার আগে ৬৯ বলে ৩৬ রান করেন তিনি।

আরও পড়ুন

ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২১৪ রানে হারাল অস্ট্রেলিয়া

লিটনের বিশ্ব রেকর্ড

অন্য প্রান্তে অবিচল থেকে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন আফগান ওপেনার সেদিকুল্লাহ আতাল। তবে দিনের শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি তিনি। ৩৩২ বলের ধৈর্যশীল ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কায় ১১১ রান করেন আতাল। তাঁর বিদায়ের পর বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়লেও শেষ পর্যন্ত তা কাজে লাগানো যায়নি।

বাংলাদেশের হয়ে এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ ৩টি করে উইকেট নেন। হাসান মাহমুদ ও নাঈম হাসান পান একটি করে উইকেট।

এমএস/

  • আফগানিস্তান
  • টেস্ট
  • বাংলাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ঢাকায় বাংলাদেশি কর্মীদের ভাষা ও দক্ষতার প্রশিক্ষণ দেবে ইতালি দূতাবাস
ঢাকায় বাংলাদেশি কর্মীদের ভাষা ও দক্ষতার প্রশিক্ষণ দেবে ইতালি দূতাবাস
বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, জেনে নিন সব তথ্য
বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, জেনে নিন সব তথ্য
ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২১৪ রানে হারাল অস্ট্রেলিয়া
ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২১৪ রানে হারাল অস্ট্রেলিয়া
ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।