দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমালোচকদের তোপের মুখে চুমু কাণ্ডের একদিন পর ক্ষমা চান স্পেন ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। তাতেও রেহাই পাচ্ছেন না রুবিয়ালেন। প্রথমে বিষয়টি স্বাভাবিক ভাবে নিলেও এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন চুমুর শিকার হওয়া ফুটবলার জেনিফার এরমোসো।
চুমু কাণ্ডে লুইস রুবিয়ালেস ক্ষমা চাইলেও সমালোচনা থামছে না। সবার একটাই দাবি, এমন ঘৃণ্য কাজের জন্য যেন দৃষ্টান্তমূলক শাস্তি পান রুবিয়ালেস। সবার সঙ্গে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন চুমুর শিকার হওয়া জেনিফার এরমোসো। বিশ্বকাপ জয়ী এই ফুটবলার নিজ দেশের ফুটবল প্রধানের কড়া শাস্তি দাবি করলেন।
বিশ্বকাপ ফাইনালের পুরষ্কার বিতরণী মঞ্চে জেনিফারের মাথা চেপে ধরে ঠোটে চুমু খাওয়ার ওই কুৎসিত কাণ্ড নিয়ে পেশাদার নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়ন ও নিজের এজেন্সির মাধ্যমে যৌথ বিবৃতিতে নিজের দাবি জানিয়েছেন ৩৩ বছর বয়সী জেনিফার।
এ নিয়ে জেনিফার বলেছেন, ‘আমার এজেন্সি টিএমজে-এর সঙ্গে মিলে আমার ইউনিয়ন ফুটপ্রো দেখভাল করছে আমার ব্যাপারটি এবং এই ঘটনায় তারাই আমার মুখপাত্র হিসেবে কাজ করবে। আমরা একসঙ্গে এটা নিশ্চিত করতে কাজ করছি যেন, এই ধরনের ঘটনায় কেউ যেন কখনোই শাস্তি না পেয়ে পার পায় এবং এই ধরনের অগ্রহণযোগ্য আচরণ থেকে নারী ফুটবলারদের রক্ষা করতে যেন তাদের শাস্তি দেওয়া হয় ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়।’
এই ঘটনায় জেনিফারের পাশে দাঁড়িয়েছেন স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। তিনি বলেছেন, ‘চুমুর এই ঘটনায় রুবিয়ালেস ক্ষমা চাইলেও সেটি যথেষ্ট নয়।’
এমন কী রুবিয়ালেসের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আগামী সোমবার স্পেনের সেকেন্ড ডেপুটি প্রধানমন্ত্রী জোলান্দা দিয়াসের সঙ্গে দেখা করবে ফুটপ্রো ইউনিয়ন।
এমআর/