দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাইব্রিড মডেল হওয়ায় পাকিস্তানের সঙ্গে এবারের এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কাও। তবে স্বাগতিক দেশ হলেও শ্রীলঙ্কা এখনও দল ঘোষণা করেনি। এর দুটি কারণ আছে। লঙ্কা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার অপেক্ষা ও ইনজুরিতে থাকা দুশমন্ত চামিরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার জন্য অপেক্ষা করা।
তবে শেষ পর্যন্ত অপেক্ষার ফল সুমিষ্ট হলো না শ্রীলঙ্কার জন্য। আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না দলের সেরা পেসার চামিরার। ৩১ বছর বয়সী এই ডানহাতি পেসার ভুগছেন কাঁধের ইনজুরিতে। যে কারণে এশিয়া কাপ থেকেই ছিটকে যেতে হয়েছে তাকে।
দলের অন্যতম লেগ স্পিনার হাসারাঙ্গা চোটের কারণে খেলতে পারেননি লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে। এশিয়া কাপের আগে এখনও সবুজ সংকেত পাননি ফিটনেসের।
এ নিয়ে শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিরর অনলাইন তাদের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, কাঁধের ইনজুরিতে ভুগছেন চামিরা তাই তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সম্প্রতি শেষ হওয়া লঙ্কান লিগে এই ইনজুরিতে পড়েছেন তিনি।
চলতি বছরের জুনে চামিরা গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। সেই চোট কাটিয়ে মাঠে ফিরেন লঙ্কা প্রিমিয়ার লিগ। পুরনো চোট সারলেও নতুন করে চোটে পড়ায় শঙ্কা জেগেছে বিশ্বকাপ খেলা নিয়েও। তবে সুস্থ হয়ে উঠলে তাকে ভারত বিশ্বকাপের জন্য দলে বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে।
তবে ডেইলি মিররের সূত্র জানিয়েছে চোটে পড়লেও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রেখেই এশিয়া কাপের দল পাঠানো হয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ে। সদ্য শেষ হওয়া এলপিএলে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা হাসারাঙ্গা ফিটনেস টেস্টে পাস করলেই দলে অন্তর্ভুক্ত হবেন বলেও উল্লেখ করা হয়েছে মিররের প্রতিবেদনে।
এমআর/