দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের ক্ষণ গণনার একশ দিন আগে আইসিসি জানিয়েছিল গৌহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পূর্বের সূচী অনুযায়ী ২৯ সেপ্টেম্বর টাইগাররা প্রথম ম্যাচ খেলার কথা ছিল বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে আর দ্বিতীয় ম্যাচ খেলবে ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে
এবার সেই সূচী আর প্রতিপক্ষও বদলে গেছে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে ২৯ সেপ্টেম্বর বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে প্রথম ম্যাচ এবং ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। দুটি ম্যাচই হবে গৌহাটির বারসাপারা মাঠে।
বিশ্বকাপের মূল মঞ্চের লড়াইয়ে নামার আগে সবগুলো দলকে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি। ম্যাচগুলোর ভেন্যু ও সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে আইসিসি।
প্রস্তুতি ম্যাচগুলোতে দলগুলো চাইলে ১৫ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারবে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
প্রস্তুতি ম্যাচের সূচী
|
তারিখ |
সূচী |
ভেন্যু |
|
২৯ সেপ্টেম্বর |
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা |
গৌহাটি |
|
২৯ সেপ্টেম্বর |
দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান |
তিরুবনন্তপুরম |
|
২৯ সেপ্টেম্বর |
নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান |
হায়দরাবাদ |
|
৩০ সেপ্টেম্বর |
ভারত বনাম ইংল্যান্ড |
গৌহাটি |
|
৩০ সেপ্টেম্বর |
অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস |
তিরুবনন্তপুরম |
|
২ অক্টোবর |
বাংলাদেশ বনাম ইংল্যান্ড |
গৌহাটি |
|
২ অক্টোবর |
নিউ জিল্যান্ড বানম দক্ষিণ আফ্রিকা |
তিরুবনন্তপুরম |
|
৩ অক্টোবর |
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা |
গৌহাটি |
|
৩ অক্টোবর |
ভারত বনাম নেদারল্যান্ডস |
তিরুবনন্তপুরম |
|
৩ অক্টোবর |
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া |
হায়দরাবাদ |
এরপর ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মূল মঞ্চের লড়াই। ৭ অক্টোবর থেকে বিশ্বকাপের লড়াইয়ে ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। ধর্মশালা ছাড়াও চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা ও দিল্লি- এ ৬টি ভেন্যুতে গ্রুপ পর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এমআর/