দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়ান গেমসে এবার নারী ও পুরুষ দুই দলই ক্রিকেটে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। পুরুষ ক্রিকেটে পূর্ণ শক্তির দল পাঠিয়েও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে লিটন দাসের দল।
শনিবার (৩ অক্টোবর) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
লিটন বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি। প্রথম আট ওভার খুব ভালো বোলিং করেছি। একজন ব্যাটার যেরকম শট খেলেছে, এই উইকেটে তা খুবই কঠিন। তবে সে অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের বোলাররা কীভাবে ঘুরে দাঁড়াবে, তার কোনো উপায় খুঁজে পায়নি। ব্যাটিংয়ে অসাধারণ ইনিংস খেলার জন্য তাকে কৃতিত্ব দিতেই হয়। আমরা ব্যাটিংয়ে গিয়ে কোনোভাবেই সেটা পুষিয়ে নিতে পারিনি। আজ আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি।’
এশিয়ান গেমসে কোনো পদক না পাওয়ার হতাশা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এখানে এসেছি যখন, লক্ষ্য ছিল অনেক বড়। সেটা যখন হয়নি, এরপর আরেকটা সুযোগ ছিল। সেই সুযোগটাও আমরা মিস করেছি। সুযোগ ছিল, কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। দেশ থেকে যখন এসেছি, একটা বড় লক্ষ্য নিয়ে এসেছি। সেটা দিতে না পারায় দল হিসেবে সবারই খারাপ লাগে। খারাপ লাগাটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ দল অতীতে অনেক কিছু দিয়েছে, ভবিষ্যতেও দেবে। আমরা আবার সেটার জন্যই চেষ্টা করব।’
গেমসের দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লিটন। নিজের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার পারফরম্যান্স আশানুরূপ হয়নি। আমি দুই ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি। পদত্যাগ করতে চাই না। ক্রিকেটে উত্থান-পতন থাকে। এখানে পদত্যাগের তো কিছু নেই।’
এদিকে এশিয়ান গেমসে ক্রিকেটারদের ঘোরাঘুরি ও কেনাকাটা নিয়ে ওঠা প্রশ্নেরও জবাব দেন লিটন। সতীর্থদের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, একজন খেলোয়াড় কি সারাদিন ঘরের মধ্যে বন্দি হয়ে বসে থাকবে? এখানে খাবার-দাবার যখন একজন খেলোয়াড়ের চাহিদা অনুযায়ী হচ্ছে না, তখন তাকে তো ঘর থেকে বের হতেই হবে। খেতে গেলে বাইরে যেতে হবে। আমাদের অনুশীলনের সুযোগ থাকলে তো বাইরে যেতে হতো না।
যে আই