দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ৫ ম্যাচ খেলে সাকিব যোগ দেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। শ্রীলঙ্কান লিগ শেষ করে সাকিবের গন্তব্য ছিল দুবাই। সেখানে একটি সোনার দোকান উদ্বোধনে যোগ দেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সঙ্গে।
এই সময়ের মাঝে নানা রদবদল এসেছে বাংলাদেশ দলে। তামিম সরে গেছেন ওয়ানডের নেতৃত্ব থেকে, দায়িত্ব পান সাকিব। ঘোষণা হয় এশিয়া কাপের দল। বাদ পড়া মাহমুদল্লাহ রিয়াদ ইস্যুতে সাকিবের হাত আছে বলেও উঠেছে গুঞ্জন।
তবে সেসবে আপাতত কান দিতে নারাজ দেশ সেরা এই অল-রাউন্ডার। জানা গেছে মঙ্গলবার দেশে ফিরবেন দুবাই থেকে। ঢাকা ফিরলেও দলীয় অনুশীলনে যোগ দেবেন কী না সাকিব এটি নিশ্চিত না।
তবে এদিন একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনের স্যুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের। তাই তো অনুশীলন নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে বুধবার থেকে সাকিবকে দলের সঙ্গে পাওয়ার কথা রয়েছে।
এলপিএলে সাকিব ১০ ম্যাচে ওভার প্রতি ৫.৭০ রান দিয়ে নিয়েছেন ১০ উইকেট। যদিও ব্যাট হাতে ছিলেন অনুজ্জ্বল। ১০ ম্যাচে ৯ ইনিংসে করেন ১৩৮ রান।
আগামী ২৬ আগস্ট এশিয়া কাপে অংশ নিতে শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ দল। ৩১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।
এমআর/