• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

চরম বিশৃঙ্খলার মুখোমুখি নারী ক্রিকেট দল!

স্পোর্টস ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে নামার আগেই চরম অব্যবস্থাপনার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে চীনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল টাইগ্রেসদের। নির্ধারিত সময়ে স্টেডিয়ামে পৌঁছেও অবশ্য মাঠে নামতে পারেনি বাংলাদেশ। কারণ, ম্যাচের সময় পেরিয়ে গেলেও স্টেডিয়ামে আসেনি প্রতিপক্ষ চীন। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করতে বাধ্য হন আয়োজকেরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বাংলাদেশ দল সকাল সাড়ে সাতটাতেই স্টেডিয়ামে উপস্থিত হয়। তবে ভেন্যুতে পৌঁছানোর পর মাঠের কিউরেটর বাংলাদেশ দলকে জানান যে আজ কোনো খেলা অনুষ্ঠিত হবে না। পরে জানা যায়, চীন দল মাঠে না আসায় ম্যাচটি পরিত্যক্ত হয়। এই অপ্রত্যাশিত ঘটনার পর বাংলাদেশ দল মাঠেই সেমিফাইনালের প্রস্তুতিমূলক অনুশীলন সম্পন্ন করে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ জানান, সকাল ৯টার প্রীতি ম্যাচটির জন্য তারা সাড়ে ৭টার মধ্যেই মাঠে চলে এসেছিলেন। তিনি বলেন, ‘মাঠে আসার পর কিউরেটরের কাছ থেকে জানতে পারি খেলা হবে না। এর কিছুক্ষণ পর স্পষ্ট হয় যে চীন দল আসছে না।’ প্রতিপক্ষ না আসায় তারা আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় সেমিফাইনালের জন্য নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রেন্টফোর্ড

বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা 

আজ টিভিতে যেসব খেলা দেখবেন

এদিকে এই অপেশাদার আচরণে বিস্ময় প্রকাশ করেছেন এশিয়াডে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তিনি জানান, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) বিশেষ অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করে এই ম্যাচ খেলতে সম্মতি দেওয়া হয়েছিল। সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও চীন দল কেন মাঠে আসেনি, তা তদন্ত করতে আনুষ্ঠানিকভাবে ওসিএকে বিষয়টি জানানো হয়েছে।

আজ থেকে আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের পর্দা উঠলেও বাংলাদেশের মূল মাঠের লড়াই শুরু হবে আগামীকাল। আসরের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এর আগে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগ্রেসদের। তবে বৃষ্টিতে সেই ম্যাচটি পরিত্যক্ত হলে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ।

কেএম

  • নারী ক্রিকেট দল
  • এশিয়ান গেমস
  • বাংলাদেশ
এ সম্পর্কিত আরও খবর
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি
লন্ডনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
লন্ডনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না: প্রধানমন্ত্রী
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না: প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X