দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লন্ডনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত।
বাংলাদেশের জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে হাইকমিশনের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং ঐতিহাসিক ৭ নভেম্বরের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়
আলোচনা সভায় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় হাইকমিশনার ঐতিহাসিক ৭ নভেম্বরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সমুন্নত রেখে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এমজে