দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তুরস্কের জনপ্রিয় শেফ বুরাক ওজদেমির তার বাবার বিরুদ্ধে মামলা করেছেন। প্রতারণা ও তার নামের অপব্যবহারের জন্য এই মামলা করা হয়েছে। খবর খালিজ টাইমস’র।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাবার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না বুরাকের। তুরস্কে গত ফেব্রুয়ারিতে স্মরণকালের মধ্যে ভয়াবহ ভূমিকম্পের পরই বাবা-ছেলের সম্পর্ক নড়বড়ে হয়ে যায়। বুরাক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চাইছিলেন।
তবে ভুক্তভোগীদের সাহায্য করতে গিয়ে সমস্যার মুখে পড়েন বুরাক। এই শেফ বুঝতে পারেন, বুরাক নাম অন্যদের কাছে বিক্রি করে দিয়েছেন তার বাবা। এর ফলে ওই নাম ব্যবহার করে অন্যরা রেস্টুরেন্ট খুলতে শুরু করে।
ইন্সটাগ্রামে করা এক পোস্টে বুরাক বলেন, ইস্তাম্বুলে এখনও পর্যন্ত কোনো শাখা খোলেননি তিনি। বুরাক বলেন, ইস্তাম্বুলে কোনো ভুয়া রেস্টুরেন্টকে বিশ্বাস করবেন না দয়া করে।
জনপ্রিয় এই শেফ আরও বলেন, আপাতত দুবাই, কাতার ও তাজিকিস্তানে আমার রেস্টুরেন্ট রয়েছে। তবে আগামী সেপ্টেম্বরে ইস্তাম্বুলে রেস্টুরেন্ট খুলবেন বুরাক। ওই মাসেই আদালতে বাবার সঙ্গে বুরাকের মামলার শুনানি শুরু হবে।