দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘মানুষ স্বপ্নের চাইতেও বড়’ বীর কুমার তঞ্চঙ্গ্যা যেন সেটাই করে দেখালেন। ৬৪ জেলা ভ্রমণ করেছেন সাইকেল নিয়ে। ‘যারা করে নিয়মিত রক্তদান, তারাই আসল মানবতাবান' এবং 'গাছ কাটা থেকে বিরত থাকুন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু রোধ করুন’ এই দুটি স্লোগান নিয়ে বীর কুমার বাংলাদেশ ভ্রমণ করেছেন ৪০ দিনে।
দেশের ৬৪ জেলা ভ্রমণ শেষে গত মঙ্গলবার নিজ এলাকা রাঙামাটির কাপ্তাই উপজেলার কুকিয়াছড়িতে ফিরেন বীর কুমার তঞ্চঙ্গ্যা।
এ নিয়ে দেশ টিভিকে বীর কুমার তঞ্চঙ্গ্যা জানান, ‘ছোটবেলা থেকেই আমি ভ্রমণপিপাসু। আমার স্বপ্ন ছিল সাইকেল ৬৪ জেলা ভ্রমণ করার। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হলো। গত ৮ জুন বাইসাইকেল নিয়ে বের হয়ে যাই ৬৪ জেলা ভ্রমণে। এই ভ্রমণ আমি ফেনী জেলা থেকে শুরু করি।’
বীর আরও বলেন, ‘আমি ভ্রমণের পাশাপাশি তিনটি প্রতিপাদ্য নিয়ে ৬৪ জেলা ভ্রমণে প্রচারণা চালিয়েছি। সেগুলো হলো- গাছ কাটা থেকে বিরত থাকুন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু রোধ করুন এবং রক্তদান করুন, মানুষের জীবন বাঁচান। আমি নিজেও একজন রক্তদাতা।’
বুধবার রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন বীর কুমার। এ সময় তিনি সাহস ও উৎসাহ দেন বলে জানান বীর কুমার। বীর কুমার তঞ্চঙ্গ্যার পরবর্তী ইচ্ছা সাইকেলে করে ভারতের ২৮টি রাজ্য ভ্রমণ করা।
বীর কুমার এর আগে ১১ দিন সাইকেল চালিয়ে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে টেকনাফ পাড়ি দেন।