দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনায় বিপ্লব আনল ভারতের একটি টেলিভিশন চ্যানেল। ওড়িশার ওটিভি চ্যানেলটিতে খবর পড়বেন এআই সঞ্চালিকা। এই পদক্ষেপ ভারতজুড়ে সাড়া ফেলেছে। তার নাম লিসা।
রোববার (৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে এআই সঞ্চালিকা লিসাকে সামনে আনা হয়।
লিসাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন চ্যানেলের কর্ণধার। ওড়িশা টেলিভিশন লিমিটেডের (ওটিভি) অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা এদিন বলেন, একটা সময় ছিল যখন কম্পিউটার একটি আশ্চর্যজনক জিনিস ছিল। কিন্তু সময় বদলে গেছে এবং আজকাল মানুষ ইন্টারনেটেই বেশি সময় কাটাচ্ছে। ওড়িশার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপিকা প্রবর্তন করে আরেকটি মাইলফলক স্থাপন করল এই চ্যানেল।
তিনি আরও বলেন, টেলিভিশন সম্প্রচারে এআইয়ের ব্যবহার সবেমাত্র শুরু হয়েছে এবং সেই কারণে এআই সঞ্চালিকা লিসার মাধ্যমে নতুন নতুন মাইলফলক তৈরি হবে। লিসা ফ্রি-টু-এয়ার আঞ্চলিক টেলিভিশন সম্প্রচারের দুনিয়ায় প্রথম এআই সঞ্চালিকা।
প্রসঙ্গত, ধারণা করা হচ্ছে ভবিষ্যতে মানব-মেধার জায়গা নিতে পারে কৃত্রিম মেধা। ২০২২ সালের নভেম্বর মাসে ওপেন এআই লঞ্চ করেছিল চ্যাট জিপিটি। এরপর চলতি বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে গুগল বার্ড এবং মাইক্রোসফট বিং।