দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আম্বানিদের অনুষ্ঠান মানেই রাজকীয় ব্যাপার। সম্প্রতি গোটা জামনগর সেজে উঠেছিল নীতা-মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠান উপলক্ষে। অনুষ্ঠানের রাজকীয় আয়োজন সবার মন কেড়েছে। সমাজমাধ্যমে এখন আম্বানিদের অতিথিদের তালিকা থেকে শুরু করে তাদের পোশাক সাজসজ্জা সবকিছু নিয়ে তুমুল চর্চা চলছে।
পুরো আয়োজনে বর-কনের সঙ্গে সবার নজর কেড়েছেন মুকেশ-পত্নী নীতা আম্বানির সাজও। তিন দিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের প্রতিদিনই মোহময়ী সাজে ধরা দিয়েছেন তিনি। বিশেষ করে তৃতীয় দিনের সাজ সবচেয়ে বেশি আলোচিত।
এ দিন তিনি পরেছিলেন পোশাকশিল্পী মণীশ মলহোত্রার ডিজাইন করা রুপালি রঙের কাঞ্চিপুরম শাড়ি। এতে ছিল সাবেকিয়ানা ও আধুনিকতার মেলবন্ধন। এই শাড়ি বুননের কাজ করেছেন দক্ষিণ ভারতের তাঁতিরা। তাদের বোনা হ্যান্ডলুম শাড়িতে জারদৌসি নকশা করেছেন মণীশ মলহোত্রা।
নীতা আম্বানির সেই শাড়ি পরা ছবি সমাজমাধ্যমে পোস্ট করে মণীশ লিখেছেন, ‘‘মিসেস আম্বানির হ্যান্ডলুম শাড়ির প্রতি ভালবাসা আমাদের কারও কাছে অজানা নয়। বিশেষ দিনে পরার জন্য, ওঁর জন্য তাই এই শাড়িটি তৈরি করেছি অনেক ভালবাসা দিয়ে।’’
নীতা আম্বানি ব্যবসার সঙ্গে সংসারও চালান দক্ষ হাতে। এতো কিছুর মাঝে তিনি কখনো নিজের সাজপোশাক নিয়ে আপস করেননি। বরং দিন দিন প্রচারের আলোয় উঠে এসেছে তার সাজপোশাক। নীতা আম্বানি সবসময় ভারতীয় হস্তশিল্পকে গুরুত্ব দিয়ে এসেছেন। ভারতীয় হস্তশিল্পের ছোঁয়া বরাবরই তার পোশাকে ধরা পড়েছে। এর প্রতি তার ভালবাসা আবারও প্রকাশ পেয়েছে ছেলে অনন্তের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের তৃতীয় দিনে।
এস